২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

সূত্র: Habiganj Express / রাজনীতি

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২৭পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

গতকাল শনিবার (২১ নভেম্বর) লাখাই উপজেলার বুল্লা বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর