২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিজ গ্রাম ছেড়ে জীবিকার তাগিদে ঢাকায় যাওয়ার একদিন পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নয়ন মিয়া (১৬) নামের এক কিশোর। সে কাশিমপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (২০ নভেম্বর) শুক্রবার একটি হোটেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকায় যায় নয়ন মিয়া। ঢাকায় পৌঁছানোর পর গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে খবর পাওয়া গেছে।

মাত্র ১৬ বছর বয়সে নয়নের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং কাশিমপুরসহ আশপাশের এলাকাবাসীর মাঝে গভীর শোক ও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তবে ঢাকার ঠিক কোন এলাকায় এবং কী কারণে কিংবা কী পরিস্থিতিতে নয়ন এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর