বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






