২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা।

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০০:১০ · সর্বশেষ প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০০:১০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা।

· বাংলাদেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজ দেখতে সাধারন মানুষ ভিড় করে।

প্রতিবছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। শিশু, নারী, পুরুষসহ নানা বয়সি মানুষের উপস্থিতিতে মোংলায় নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।

জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত অবহিত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ