রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী মিনু

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় রয়েছেন। তাঁরা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথিপরায়ণ। রাজশাহীতেই দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি, যাঁরা খেলাধুলা করতে এসেছেন, তাঁদের এ নগরী দেখতে খুব ভালো লাগবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





