এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ ৩ কর্মচারী গ্রেপ্তার

সংবাদ থেকে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করে পাস করিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই তিন কর্মচারীকে গ্রেপ্তার করে। তবে এ বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





