২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্থান সংকুলান কঠিন হয়ে পড়ছে সিরাজগঞ্জ কারাগারে

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

সিরাজগঞ্জ: ধারণ সক্ষমতা মাত্র ৩৫২ জন। কিন্তু বর্তমানে এক হাজার ৬১৭ জন বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা কারাগার। অর্থাৎ, ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ বন্দি রয়েছে কারগারে। অতিরিক্ত বন্দির চাপে আবাসন ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র চাপ। বিশেষ করে রাতে নির্ধারিত ওয়ার্ডে জায়গা সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

সিরাজগঞ্জ কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারে থাকা বন্দিদের মধ্যে পুরুষ এক হাজার ৫৪৯ এবং নারী ৬৮ জন। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি অধিকাংশই বিচারাধীন মামলার আসামি। গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় ২১ জন পুরুষ কয়েদির মৃত্যু হয়েছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

সিরাজগঞ্জের জেল সুপার মো. আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, বন্দির সংখ্যা ধারণক্ষমতার কয়েকগুণ হলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সপ্তাহে দু’দিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। বন্দিদের নিরাপত্তার পাশাপাশি সংশোধনমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর