১২ অক্টোবর ২০২৬, ২৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জমির বিরোধেই তিন বছরের শিশুকে প্রাণে মারল প্রতিবেশী!

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

জমি নিয়ে বিরোধ ছিল শিশুটির বাবার সঙ্গে প্রতিবেশীর। এর জেরেই সাড়ে তিন বছরের শিশু হালিমা আক্তারকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল হালিমা। রাতে প্রতিবেশীর ঘরে আলনার নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, শিশুটির বাবা নাছির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আবদুল আউয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর