11 October 2026, 17:56 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDhakaDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinionEditorialFact CheckGood NewsGeneral

দুর্গাপূজার কেনাকাটা জমজমাট, সন্ধ্যায় বাড়ছে ভিড়

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। নতুন পোশাক কিনতে বিপণিবিতান, ফ্যাশন হাউস ও কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে কেনাকাটা চললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়ছে ভিড়। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের পোশাক—সবকিছুতেই রয়েছে ক্রেতাদের আগ্রহ।

শনিবার দেওয়ানজী পুকুর পাড়ের অর্ণব, চকবাজারের গুলজার টাওয়ার, মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, বালি আর্কেড, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, নিউমার্কেট ও টেরিবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন বয়সী ক্রেতাদের উপস্থিতি থাকলেও নারীদের ভিড় ছিল বেশি। বিশেষ করে দেওয়ানজী পুকুর পাড়ের অর্ণবে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পূজার পোশাকের ক্ষেত্রে লাল-সাদার পাশাপাশি উজ্জ্বল রঙের পোশাকের প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই পছন্দের কাপড় কিনে আগেভাগে সেলাই করতে দিয়েছেন। কেউ মার্কেটে ঘুরে পোশাক কিনছেন, কেউ বেছে নিচ্ছেন ফুটপাতের দোকান। আবার অনেকে অনলাইনেও পছন্দের পোশাক সংগ্রহ করছেন।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending