চন্দ্রঘোনায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ছয়জন গ্রেপ্তার
সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টায় পুলিশের অভিযানে মংনুচুং মারমার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হল রাইখালী ইউনিয়ন নারানগিরি ইউপি সদস্য এনামুল হক (৫৫), ডংনালা গ্রামের সুইচাপ্র মারমা (৪৫), মংনুচিং মারমা (৪৮), রাঙ্গুনিয়া কোদালা এলাকার আনোয়ার হোসেন (৪৫) জাফর আহমেদ (৪৩) ও মো. রিপন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়ার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


