১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেপ্তার

সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. ওমাইর (৪) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার ঘটনার আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগমকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১৩ ব্লকের একটি ময়লার ট্যাংকের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওমাইর (৪) একই ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ওমাইর নিখোঁজ ছিল। ৯ অক্টোবর শিশুর বাবা আব্দুর রহমানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ করেন। এ সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় শনিবার দুপুর ১টার দিকে আব্দুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর