রাঙ্গুনিয়ায় লোকালয়ে অজগর উদ্ধার, এভিয়ারি বনে অবমুক্ত

সংবাদ থেকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা লোকালয থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার ( ১০ অক্টোবর) রাতে স্থানীয় বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে রবিবার সকালে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে অজগরটি রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় এভিয়ারি পার্কের ইজারাদার আবু নাছের টিপু ও পোমরা বিট কর্মকর্তা সোলায়মানসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
সাপটিকে আঘাত না করে বন বিভাগকে খবর দেওয়ায় স্থানীয়দের দায়িত্বশীলতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗