১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে পবিত্র মক্কা ও মদিনা নগরী যদি কোনো নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, তবে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিবে বাংলাদেশ। মক্কা বা মদিনার বিরুদ্ধে কোনো হুমকি তৈরি হলে বাংলাদেশ কোনভাবেই উদাসীন থাকবে না। পবিত্র দুই নগরী রক্ষায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘ফরেন পলিসি অব বাংলাদেশ : নেভিগেটিং পাথওয়েজ ইন আ শিফটিং ওয়ার্ল্ড’ শীর্ষক এক সেমিনারে যোগদান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পবিত্র নগরী দু’টি রক্ষায় সৌদি আরবকে সহায়তা করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য গভীর ধর্মীয় ও আবেগীয় তাৎপর্য বহন করে। মুসলমানদের জন্য মক্কা ও মদিনা কেবল কূটনীতির বিষয় নয়। এগুলো আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ এই দুই পবিত্র নগরীর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে মুসলমানদের উদ্বেগের সহভাগী।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর