১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলাদেশে প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি হতে পারে ১০.৯%

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ অক্টোবর ২০২৬, ১৫:০৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

বাংলাদেশে প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি হতে পারে ১০.৯%

· ব্যবসা

থাইল্যান্ড: বাংলাদেশের অর্থনীতির জন্য আরও হতাশাজনক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধির সম্ভাব্য হার কমেছে ১ দশমিক ১ শতাংশ। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে। এতে একদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও উচ্চ পর্যায়ে থাকার ঝুঁকি বাড়ছে।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ এবং বিশ্বব্যাংক ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। আইএমএফের নতুন পূর্বাভাসে প্রবৃদ্ধির সম্ভাবনা আরও কমে আসায় দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন এবং মানুষের প্রকৃত আয় নিয়ে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা চলাকালে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) শুরু হওয়া বার্ষিক সভা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ