
নগদ লভ্যাংশ বিতরণে অনিয়ম, শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত বিএসইসির
বার্ষিক সাধারণ সভা ও স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার আগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিব কর্তৃক প্রত্যয়নপত্র সত্যায়ন নিশ্চিত না করায় কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন (বিএসইসি)। সম্প্রতি সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুসরণে ব্যর্থ হওয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০৩৩তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কমিশনের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি কর্তৃক বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ লভ্যাংশ বিতরণের উদ্দেশ্যে বার্ষিক সাধারণ সভার অন্তত এক দিন আগে সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে। একই সঙ্গে অর্থ স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহের বিধান রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗