
দুর্গাপূজার নিরাপত্তায় যে পাঁচটি নির্দেশনা দিল পুলিশ
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।
পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗