
কক্সবাজারে হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটের প্রত্যাশা রশিদুজ্জামান মিল্লাতের
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ আশা প্রকাশ করে বলেছেন, আগামী মাসে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর নেপালের হিমালয়া এয়ারলাইন্স সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ প্রত্যাশার কথা জানান।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি সমুদ্রসৈকতের এই শহরে ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗