
২০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র দিল মাষ্টার তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে প্রায় ২০০ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র বিতরণ করেছে মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মঈন উদ্দীন হাসান।
বক্তব্যে মঈন উদ্দীন হাসান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতেও কাঞ্চনার সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗