
রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষির মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ সংশ্লিষ্ট চাষিদের মোবাইল অ্যাকাউন্টে প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটারের একটা বোতামে চাপ দেব। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষি ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


