২০ অক্টোবর ২০২৬, ১৯:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দিলীপ আগরওয়াল এক দিনের রিমান্ডে

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ১৭:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ১৭:৪০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

দিলীপ আগরওয়াল এক দিনের রিমান্ডে

· বাংলাদেশ

নিউজ ডেস্ক: স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা চোরাকারবার ও অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ বিষয়টি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। এদিন দুপুরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে সেখান থেকে পুলিশি পাহারায় বিকেল ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়। পরে রিমান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দোহা সুমন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আবদুল্লাহ আল মনসুর রিপন, সানাউল ইসলাম টিপু, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশি পাহারায় সিএমএম হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ