
বান্দরবানে দুর্গাপূজায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব মন্ডপ পরিদর্শনকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিনামুল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। রেঞ্জ ডিআইজি বলেন, বান্দরবানের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে নিরাপত্তা কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। পূজাকে সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামী ২১অক্টোবর পর্যন্ত প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


