
লক্ষ্মীপুরে দুটি উপজেলায় ৭০টি অবৈধ ইটভাটা বন্ধে হুইপসহ দুই এমপির জরুরি চিঠি
সানা উল্লাহ সানু : লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৭০টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কৃষিজমি, পরিবেশ, জনস্বাস্থ্য ও স্থানীয় অবকাঠামো সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুই সংসদ সদস্য। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে পৃথক চিঠি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
পৃথক চিঠিতে দুই সংসদ সদস্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটা বন্ধ, অননুমোদিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিষিদ্ধ জ্বালানির ব্যবহার বন্ধ এবং অতিরিক্ত ভারবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗