24 October 2026, 14:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 20 October 2026, 15:13 · Latest coverage: 20 October 2026, 15:13

Primary story

মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ

· Bangladesh

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় চলতি মৌসুমে শিম চাষে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকেরা। এ বছর উপজেলায় প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। মাঠজুড়ে সবুজ শিমগাছ, সাদা ফুল ও গাছে গাছে ঝুলন্ত শিম দেখে ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এক চাষি।

উপজেলার বিভিন্ন এলাকার শিম খেতে দেখা গেছে, গাছের পরিচর্যা ও আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গাছে ফুল ও কচি শিম আসায় তাঁদের মধ্যে ফলন নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর ভালো বজায় থাকলে এ মৌসুমে শিম চাষ থেকে লাভের আশা করছেন তাঁরা।

উপজেলার জগদীশপুর এলাকার শিমচাষি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারদর ভালো থাকলে শিম চাষে সফলতা আসবে বলে আশা করছি।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest