
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৪৯২ কর্মী এবং ৪৯ সুপারভাইজার নিয়োগ
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য পিরোজপুরে ৪৯২ জন তথ্য সংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার ৭টি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রাহক ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
