
মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুরি-ছিনতাই, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও সাম্প্রদায়িক উসকানিসহ বিভিন্ন অপরাধ দমন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জেলার সব শ্রেণির নাগরিককে পুলিশি সেবা দেওয়ার নির্দেশনা দেন পুলিশ সুপার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗