২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মতলবের মাছুয়াখাল-চারটভাঙ্গা সড়কের কাজ ৪ বছরেও শেষ হয়নি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

মতলবের মাছুয়াখাল-চারটভাঙ্গা সড়কের কাজ ৪ বছরেও শেষ হয়নি

· বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল-চারটভাঙা সড়কের উন্নয়নকাজ (পাকাকরণ) প্রায় চার বছর ধরে বন্ধ। ওই সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ৪০ হাজার লোকের। ঠিকাদার লাপাত্তা থাকায় সড়কটির উন্নয়নকাজ বন্ধ বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

২০২২ সালের মাঝামাঝিতে ‘রাজনৈতিক কারণে’ সড়কের কাজ ফেলে এলাকাছাড়া (লাপাত্তা) হন ঠিকাদার মো. মোফাজ্জল হোসেন।

উপজেলা এলজিইডির কার্যালয় সূত্র জানায়, উপজেলার মাছুয়াখাল থেকে চারটভাঙা এলাকা পর্যন্ত ও মাছুয়াখাল-চারটভাঙা কাঁচা সড়কটি তিন কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট চওড়া। প্রায় ৩০ হাজার লোক এ সড়কপথে যাতায়াত করছেন। নানা প্রক্রিয়া শেষে উপজেলা এলজিইডি কার্যালয়ের (অধিদপ্তর) উদ্যোগে ২০২২ সালের মাঝামাঝিতে এ কাঁচা সড়কটির উন্নয়নের (পাকাকরণ) কাজ শুরু হয়। কাজটি পায় ‘মেসার্স মতলব ট্রেডিং’ নামে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক মো. মোফাজ্জল হোসেন কাজটির দেখভাল করেন। কাজের ব্যয় ধরা হয় সাড়ে তিন কোটি টাকা। কার্যাদেশ অনুসারে ২০২৪ সালে কাজ শেষ হওয়ার কথা।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ