২১ অক্টোবর ২০২৬, ০১:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মতলবে কেন্দ্রীয় যুবদলের দু’নেতাকে সংবর্ধনা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ২১:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ২০ অক্টোবর ২০২৬, ২১:১৩

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

মতলবে কেন্দ্রীয় যুবদলের দু’নেতাকে সংবর্ধনা

· বাংলাদেশ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ১ম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে মতলব আল-রশিদ ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। মতলব আল রশিদ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া এবং সহ- সভাপতি আশরাফুর রহমান বাবু জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সম্মানজনক পদ পাওয়ায় গত ২০ অক্টোবর বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মতলব আল রশিদ ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, যুবদলের কেন্দ্রীয় দুর নেতাকে সংবর্ধনা দিয়ে আল রশিদ ক্লাব প্রশংসনীয় কাজ করেছে। এতে করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য উৎসাহিত হবে। তিনি আরো বলেন, আল রশিদ ক্লাবের স্থায়ী বন্দোবস্তের জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ১ম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ