
সরকারি চাল দোকানে বিক্রি, ৫০ কেজি ওজনের ৯ বস্তা উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার খাদ্যবান্ধব ডিলার রশিদ আহমদ সরকারি চাল বিক্রির জন্য শ্যালক মোহাম্মদ ইয়াহিয়ার মুদির দোকানে বিক্রি করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজি ওজনের ৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজীদুর রহমান তন্ময়।
এ ঘটনায় দোকানমালিক মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইজ্জতিয়া স্কুলসংলগ্ন রোয়াই পাড়ার মোহাম্মদ ইয়াছিনের মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এক হাজার টাকা দণ্ডপ্রাপ্ত মো. ইয়াহিয়া (৩১) পশ্চিম পুঁইছড়ি রোয়াইপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। জব্দ করা চাউল পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন আল হাসানের জিম্মায় দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗