
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি; বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি আকাশচুম্বী হয়ে উঠছে সমুদ্রপথে তেল পরিবহনের ব্যয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শুধু অপরিশোধিত তেল নয়, পরিশোধিত জ্বালানির বাজারেও এর প্রভাব পড়তে পারে।
বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ১ দশমিক ১১ শতাংশ, দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯২ ডলারে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, অনুমোদনহীন পথে চলার চেষ্টা করা তিনটি ট্যাংকারের চলাচল নৌ-মাইন দিয়ে বাধাগ্রস্ত করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, মাইনের কারণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুনও ধরে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗