২১ অক্টোবর ২০২৬, ১৯:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

একীভূত হওয়ার খবরে চাঙা স্পেসএক্স-টেসলার শেয়ার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৭:১০ · সর্বশেষ প্রতিবেদন: ২১ অক্টোবর ২০২৬, ১৭:১০

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

একীভূত হওয়ার খবরে চাঙা স্পেসএক্স-টেসলার শেয়ার

· শেয়ারবাজার

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার একীভূত হওয়ার সম্ভাবনার খবরে চাঙা হয়ে উঠেছে দুই প্রতিষ্ঠানের শেয়ার। ইলন মাস্কের দেওয়া এ ইঙ্গিতের পাশাপাশি স্পেসএক্সের প্রত্যাশার চেয়ে ভালো আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। বুধবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাজার খোলার আগে স্পেসএক্সের শেয়ারদর ১০ দশমিক ৪ শতাংশ পর্যন্ত এবং টেসলার শেয়ারদর ২ দশমিক ১ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে স্পেসএক্স। এতে দেখা যায়, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬১ শতাংশ বেশি। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। অথচ এক বছর আগে একই প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার লোকসান করেছিল।

তবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের অন্যতম কারণ স্পেসএক্স ও টেসলাকে একীভূত করার সম্ভাবনা। মাস্ক জানিয়েছেন, দুই প্রতিষ্ঠানকে একীভূত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সর্বশেষ