
ফ্রান্সে লুট হওয়া পণ্য অনলাইনে বিক্রি, নজরদারি বাড়াল সরকার
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এতে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেন। বিক্ষোভের একপর্যায়ে কিছু দুর্বৃত্ত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। পরে আরও অনেকে এই লুটপাটে অংশ নেন।
লুটপাটের শিকার হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য এখন অনলাইনে বিক্রির চেষ্টা করছেন লুটকারীরা। এমন পরিস্থিতিতে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে নজরদারি বাড়িয়েছে ফ্রান্স সরকার।
ফ্রান্সের ক্ষুদ্র ব্যবসাবিষয়ক মন্ত্রী সার্জে পাপিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত সোমবার অনলাইন মার্কেটপ্লেস পরিচালনাকারীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠকের পর তারা লুট করা পণ্যের কেনাবেচা ঠেকাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


