সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা
তিন দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছে। ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে নেতারা জানান, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে এ সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় আবারও অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗