
মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ওসি মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
