
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ইংরেজ (৬০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। একই দিন বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাত ১১টা ২৮ মিনিটে ভর্তি করা হয়েছিল।
আনোয়ার হোসেন ইংরেজ (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মরহুম আমিরুল ইসলামের ছেলে ও শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে ছিলেন। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗