
ওয়ানডে অভিষেকেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে গতকাল। আর আজ দুঃসংবাদ শুনতে হলো অফ স্পিনার আলিস আল ইসলামকে।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা। এখন তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে ম্যাচ অফিশিয়ালদের। ২৯ বছর বয়সী এই অফ স্পিনারকে এখন আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



