
পেকুয়ায় দুদক পিপির ভিটায় আগুন, থানায় জিডি
কক্সবাজারের পেকুয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেনের বাড়ি-ভিটায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বড় কোনো দুর্ঘটনার আগেই তা নিভিয়ে ফেলা হয়।
সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার রমজান আলী পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে রোববার রাতে এ ঘটনা ঘটে।
জিডি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব উজানটিয়ায় মোকাররম হোসাইনের বাড়িতে আগুন দেখতে পান কেয়ারটেকার রমজান আলী। পরে তিনি পুকুরের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
