
পুলিশের হস্তক্ষেপে কচুয়ায় নবমুসলিম স্ত্রী ফিরলেন স্বামীর ঘরে
কচুয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম যুবককে ভালোবেসে বিয়ে করার প্রায় ১১ মাস পর শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা নবমুসলিম মরিয়ম আক্তার অবশেষে ফিরেছেন স্বামীর সংসারে। বুধবার দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার মাধ্যমে নিস্পত্তি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া থানায় অনুষ্ঠিত সালিশ বৈঠকে সমঝোতার পর নতুন করে কাবিনের মাধ্যমে মরিয়মকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে স্বামীর বাড়িতে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নেতৃত্বে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের এ উদ্যোগে পারিবারিক বিরোধের অবসান হওয়ায় মরিয়মের স্বামীর সংসারে ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗