
সোহরাওয়ার্দী হাসপাতালে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে । গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন এ তথ্য নিচিত করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসআই নিজাম উদ্দিন বলেন, গতকাল রাতে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
