
বিশ্বব্যাপী সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা
ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকেই সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া, সংবেদনশীল তথ্য চুরি ও অনলাইন সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে নিরাপত্তা নির্দেশনা দিয়েছে সরকারের সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯ নম্বরের দুটি ত্রুটির কথা উল্লেখ করা হয়। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত এ ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সার্ভারে পিএইচপির কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, পিএইচপি-এফপিএম, পিএইচপি-সিজিআই, ফ্রাঙ্কেনপিএইচপি, লাইটস্পিডভিত্তিক সার্ভার ও মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি সার্ভারেও ঝুঁকির মুখে থাকতে পারে। পাশাপাশি কনটেইনার, শেয়ারড হোস্টিং ও পিএইচপি দিয়ে তৈরি ওয়েব অ্যাপ্লিকেশনও পরীক্ষা করে দেখতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗