
সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ: জামায়াতের সংবাদ সম্মেলন
যশোর: যশোরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন জেলা প্রশাসক। এতে প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল। এ সময় প্রকাশিত তালিকায় ডিলারদের নাম উল্লেখ করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, যশোরের ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে। সরকারদলীয় উপজেলা পর্যায়ের নেতা-কর্মী এবং জেলা বিএনপির নেতাদের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে অনেকে ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেন জামায়াতের নেতারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗