কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, ৩ ঘণ্টা পর জামায়াতের কাগজপত্রে মুক্ত
সূত্র: Meherpur Pratidin / রাজনীতি

সংবাদ থেকে
ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হায়দার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জামায়াতের স্থানীয় নেতারা তাঁকে নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পক্ষে কাগজপত্র জমা দিলে প্রায় তিন ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালসার পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেন তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান। হায়দার আলী ওই এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে।
কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম বলেন, বুধবার সন্ধ্যায় তাঁরা খবর পান, তালসার ইউনিটের এক কর্মীকে পুলিশ আটক করেছে। পরে তাঁরা থানায় গিয়ে হায়দার আলী জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে জানান।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






