২৩ অক্টোবর ২০২৬, ১৯:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শেরপুরে ২৫টি ধানের জাত উদ্ভাবন: সেন্টু হাজংয়ের কৃষি কার্যক্রম পরিদর্শনে ডিসি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৪:৪৭ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

শেরপুরে ২৫টি ধানের জাত উদ্ভাবন: সেন্টু হাজংয়ের কৃষি কার্যক্রম পরিদর্শনে ডিসি

· বাংলাদেশ

কৃষির প্রতি গভীর অনুরাগ, নিরলস সাধনা ও নিজস্ব উদ্ভাবনী প্রচেষ্টায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাঁদকুড়িয়া গ্রামের সেন্টু কুমার হাজং। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন এসএসসি পর্যন্ত হলেও নিজস্ব মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি আমন ধানের ২২টি জাতসহ মোট ২৫টি ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন।

​একটি এনজিও থেকে প্রাথমিক ধারণা এবং পরবর্তীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অধীনে ব্রিডিং বিষয়ে মাত্র ১০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে গবেষণা ক্ষেত্রে এমন নিরলস প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।

​শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন সেন্টু কুমার হাজংয়ের উদ্ভাবিত ধানের জাতসমূহ ও তাঁর কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সেন্টু হাজংয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁর উদ্ভাবনী উদ্যোগ, অভিজ্ঞতা ও সার্বিক কৃষি কার্যক্রমের খোঁজখবর নেন।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ