২৫ অক্টোবর ২০২৬, ১৮:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পুলিশের বহরে যুক্ত হবে ৫ হাজার ৮৩০ যানবাহন, ব্যয় ৬ হাজার ৬০৮ কোটি টাকা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৬:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৩ অক্টোবর ২০২৬, ১৬:২৩

প্রধান সংবাদ

Bogura Live বাংলা

পুলিশের বহরে যুক্ত হবে ৫ হাজার ৮৩০ যানবাহন, ব্যয় ৬ হাজার ৬০৮ কোটি টাকা

· বাংলাদেশ

পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট দূর করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দেশব্যাপী আইন প্রয়োগকারী কার্যক্রম জোরদার করতে ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। প্রস্তাবিত এ বিনিয়োগের অনুমোদন পেতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিবেচনার জন্য দুটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে একনেকের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রস্তাব অনুযায়ী, ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কিনতে ব্যয় হবে ৪ হাজার ৩২৮ কোটি টাকা। অন্যদিকে, ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কিনতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা। প্রকল্প দুটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ