২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় উপজেলা দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষী বাজার থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বেবীস্ট্যান্ড মোড় এসে শেষ হয়।

পরে সেখানে সদর উপজেলা জাপা সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শিবলী খায়ের, জাপা নেতা ফরিদ মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাবুল মিয়া, মামুন মিয়া, রাহিম আহমেদ, রিপন আহমেদ, শাহাব উদ্দিন, হেলাল আহমেদ, রুস্তম আলী, কালন মিয়া, জানু মিয়া, সাইফুল ইসলাম, নাসির মিয়া, আব্দুল হাই, সুবল মিয়া, ফুল মিয়া, জানু মিয়া, আক্তার মিয়া, সোহেল মিয়া, নুরুজ আলী, রফিক মিয়া, আলমগীর, ছায়েদ মিয়া প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা এমএ মুমিন চৌধুরী বুলবুল বলেন-পল্লীবন্ধু এরশাদের জন্ম না হলে এদেশের উন্নয়ন হতো না। পল্লীবন্ধু এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করে এ দেশের উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি বলেন-এরশাদ এর শাসন আমলে মানুষ শান্তিতে ছিলেন। তাই এখনো দেশের জনগণ বলেন-এরশাদ আমলই ভালো ছিল। তিনি আরো বলেন-৫ আগস্টের পর থেকে জাতীয় পার্টির উপর বৈষম্য শুরু হয়েছিল। তা এখনো অব্যাহত রয়েছে। জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। পার্টির অফিসে বার বার হামলা ও ভাংচুর করা হয়েছে। সর্বশেষ দলের চেয়ারম্যান জিএম কাদের বাসায় হামলা করা হয়েছে। কিন্তু অদ্যবর্তী পর্যন্ত সরকার হামলাকারীদের গ্রেফতার করেনি। আমরা হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় জাতীয় পার্টি রাজপথে আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ