
নাস্তা কম দেওয়ায় পটিয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূকে মারধর, ৯ দিন পর আইসিইউতে মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগের নয় দিন পর মারা গেছেন তিন মাসের অন্তঃসত্ত্বা সিফাতুন নুর (২২)। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। গত ১৪ অক্টোবর পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন তাঁর মা জুহিনুর আক্তার। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের মেয়ে সিফাতুনের প্রায় পাঁচ মাস আগে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗