
সাতকানিয়ায় যুবককে কুপিয়ে পলাতক, আসামি ধরতে পুলিশের অনীহা, ধরে দিলেন স্বজনেরা
এলাকায় মাদক কারবার ও সেবনের প্রতিবাদ করতেন সালমান আকবর। তাকে খুঁজতে গিয়ে তার ছোট ভাই দিলমান আকবরকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে একদল মাদক কারবারির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রিয়াজ উদ্দিনকে চট্টগ্রাম নগর থেকে ধরে সাতকানিয়া থানা-পুলিশের হাতে তুলে দিয়েছেন আহতের স্বজন ও স্থানীয় মাদকবিরোধী বাসিন্দারা।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপুরা সেন্টার এলাকা থেকে রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নগরের কোতোয়ালী থানার লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেলে তার অবস্থানের খবর পেয়ে তাকে ধরে সাতকানিয়ায় নিয়ে আসেন স্বজনেরা। তবে তাকে ধরে এনে গণপিটুনিরও অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মঙ্গলবার চরতী ইউনিয়নের সুইপুরা ব্রিজ এলাকায় সালমান আকবরকে খুঁজছিল ধারালো অস্ত্রধারী একটি দল। সালমানকে না পেয়ে তার ছোট ভাই দিলমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗