
চট্টগ্রামে এক মাস ধরে নেই থাইরয়েড ক্যান্সারের ওষুধ
চট্টগ্রামে থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচারের পর চিকিৎসায় ব্যবহৃত রেডিওআয়োডিন ক্যাপসুলের সংকট চলছে প্রায় এক মাস ধরে। সরকারি সরবরাহে থাকা এ ওষুধ না থাকায় পরবর্তী চিকিৎসার জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড থেকে আমদানি করা ওষুধটি বেসরকারিভাবে বিপণনের অনুমোদন নেই।
কর্তৃপক্ষ বলছে, ক্যাপসুল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারেনি তারা।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালনাধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স থেকে দেশে এ ক্যাপসুল সরবরাহ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে ভর্তি রেখে রোগীদের এ থেরাপি দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

