
রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসির বাগ্বিতণ্ডা, পুলিশের জিডি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগ্বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল শুক্রবার সন্ধ্যার পর। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
ওসি বলেন, ওই দিন থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗