
রাধিকা আপ্তে আমি দীপিকা-আলিয়ার মতো টপ স্টার নই, তাই আমার সিনেমা চলে না
‘আমি দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো টপ স্টার নই, তাই আমার সিনেমা হলে মুক্তি পেলে তা ব্যবসায়িকভাবে ব্যর্থ হতে পারে’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, বর্তমানে সিনেমা হলে দর্শক টানার ক্ষেত্রে শীর্ষ তারকাদের ওপরই বেশি ভরসা করেন প্রযোজকেরা।
এ কারণে নারীকেন্দ্রিক সিনেমার বক্স অফিস সাফল্য নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে তার অভিনীত কোনো সিনেমার ক্ষেত্রে সেই নিশ্চয়তা নেই।
সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও বক্স অফিসের বাস্তবতা নিয়ে কথা বলেন রাধিকা। বর্তমানে নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗