
কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে কানাডার কিছু পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রিপাবলিকান প্রার্থী সুসান কলিন্স এ পরিবর্তনের জন্য তদবির করেছিলেন বলে জানানোর পর এ সিদ্ধান্ত এলো। খবর বিবিসি।
শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর থেকে প্লাইউডের শিট, কাগজের কিছু পণ্য, নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি এবং হিমায়ন সরঞ্জামসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমানো হবে।
গত আগস্টে দুই দেশের বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন শুল্কের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডার শ্রমিকদের সুরক্ষায় এসব পদক্ষেপ নেয়া প্রয়োজনীয় ছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗